বিদেশি অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন

কক্সবাজার থেকে | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০১:২০ এএম

বিদেশি অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর (এপিবিএন) সদস্যরা কক্সবাজার উখিয়া রাজাপালং ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। এসময় তার কাছে থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ম্যাগাজিন।

রবিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উখিয়া রাজাপালং রোহিঙ্গা ক্যাম্প-০৬, ব্লক এ হিল/১১ রাস্তায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি ১ ম্যাগাজিনসহ আব্দুল জব্বার ওরফে পুতিয়াকে আটক করা হয়। জব্বারের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আটক আব্দুল জব্বার ওরফে পুতিয়া (৩৫) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক ডি/৪ সি এর আব্দুল কুদ্দুসের ছেলে।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top