নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪

নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫১ এএম

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় মৃত্যু বেড়ে ৪

নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় আহত মিসবাহ উদ্দিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

নিহত মিসবাহ উদ্দিনের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ শিশির বলেন, আমার বাবা নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। ছুটি শেষে আনন্দ পরিবহনের ওই বাসে করে বাসায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী বাসে ট্রেনের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top