মাদারীপুরের কালকিনি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মাদারীপুর থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৩:৩৩ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে মাদারীপুর কালকিনি উপজেলার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা।

উল্লেখ্য, চলতি বছর ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কালকিনি উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top