লক্ষ্মীপুরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৩:১৫ এএম
লক্ষ্মীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাহিনীর কুমিল্লা রেঞ্জ এর পরিচালক মো. শফিকুল ইসলাম।
এছাড়া জেলা কমান্ডেন্ট জে এম ইমরান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার, অতিরিক্ত চেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আইয়ুব মিঞা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, চাঁদপুর জেলা কমান্ডেন্ট উজ্জ্বল কুমার পাল প্রমুখ।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গুরুত্ব অপরিসীম। বঙ্গ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বেচ্ছাসেবীর মতো এ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় এখন আরো অগ্রসর ও অনেক দায়িত্ববান হিসেবে কাজ করছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
