রামেকে করোনা ও উপসর্গে মৃত্যু ৩ জনের

রাজশাহী থেকে | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ১২:০৫ এএম

রামেকে করোনা ও উপসর্গে মৃত্যু ৩ জনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে তিনজনের।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা যাওয়া ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের বাড়ি পাবনা জেলায়। মারা যাওয়া রোগীর মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top