আবারও হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
হিলি থেকে | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০২:৩০ এএম
মহান বিজয় দিবস উপলক্ষে একদিন ও সরকারি ছুটিসহ দুই দিন বন্ধের পর আবারও শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি। স্বাভাবিক হয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, সরকারি ছুটিসহ বিজয় দিবসের দুই দিন বন্ধের পর আজ সকাল থেকে হিলি বন্দরে ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ভারত থেকে পণ্যবাহী ট্রাক এ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে এবং বন্দরে তা আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে তা দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
