দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়
তেঁতুলিয়া থেকে | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:১৫ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর)সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশটির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, জেলায় দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। তাপমাত্রা আরও কমতে পারে। এছাড়া, পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে ভিন্নভাবে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরো দমে অনুভূত হচ্ছে শীত। একই সঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ছে কুয়াশা। পাল্লা দিয়ে কমছে তাপমাত্রাও।
উল্লেখ্য, হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়।
এনএফ৭১/এনজেএ/২০২১
