দোয়ারাবাজারে তরুণীকে ধর্ষণ, আটক ধর্ষক

দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:৪২ এএম

দোয়ারাবাজারে তরুণীকে ধর্ষণ, আটক ধর্ষক

দোয়ারাবাজারে তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দোয়ারাবাজার থানার পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে রবিবার রাতে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী রবিবার সকালে সাড়ে নয় ঘটিকায় তার নিজ বসত ঘরে এক পেয়ে উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাও গ্রামের নুর উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন (১৯) ঘর থেকে তুলে নিয়ে জনৈক কাছা মিয়ার বাড়ীর পিছনের জঙ্গলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৭/৯ (১) ধারায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার আসামিকে আটক করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top