কোটালীপাড়ায় ১৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:২০ এএম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সহযোগিতায় ১৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালিয়াভাঙ্গা সবুজ সংঘ ৩-০ গোলে উনশিয়া পংকজ স্মৃতি সংঘকে পরাজিত করে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল ও এডভোকেট ইলিয়াছ হায়দার উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কোটালীপাড়া
