‘আফজাল সাজেদা ফাউন্ডেশন’ আয়োজিত প্রতিযোগিতামূলক প্রচারনা ‘তোমার চোখে বাংলাদেশ’

বিজয়ের ৫০ বছর উপলক্ষে প্রতিযোগিতামূলক প্রচারনা ‘তোমার চোখে বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০৩:০৯ এএম

বিজয়ের ৫০ বছর উপলক্ষে প্রতিযোগিতামূলক প্রচারনা ‘তোমার চোখে বাংলাদেশ’

২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয়ের ৫০ বছরে পদার্পণ করবে। সেই উপলক্ষে ‘আফজাল সাজেদা ফাউন্ডেশন’ আয়োজন করেছে ৬০ সেকেন্ডের প্রচারণামূলক প্রতিযোগিতা ‘তোমার চোখে বাংলাদেশ’।

ডিসেম্বরের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যেকেউ অংশগ্রহণ করতে পারবেন। নিয়মাবলি অনুযায়ী, ৬০ সেকেন্ডের মধ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রতিযোগিকে বাংলাদেশ সম্পর্কে মতামত দিতে হবে।

ভিডিও বার্তাটি প্রতিযোগিরা ২২ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত newsflash71@campaing@gmail.com এই মেইলের মাধ্যমে সাবমিট করতে পারবেন। প্রতিযোগিতার ফলাফল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেয়া হবে ২৪ ডিসেম্বর (শুক্রবার)।

প্রতিযোগিতায় বিজয়ি প্রথম তিনজনকে পুরষ্কৃত করা হবে। প্রথম পুরষ্কার ১০,০০০ টাকা। দ্বিতীয় পুরষ্কার ৭,০০০ টাকা ও তৃতীয় পুরষ্কার ৫,০০০ টাকা। এছারাও প্রতিযোগিতা চলাকালিন প্রতিদিনের সেরা ভিডিওবার্তা প্রদানকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

এনএফ৭১/এমএ/২০২১

 





Top