নবাবগঞ্জে জাল ভোট দেওয়ার সময় একজন আটক
হিলি থেকে | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০২:০০ এএম
দিনাজপুরের নবাবগঞ্জে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় কামরুজ্জামান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে হরিনাথপুর কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিট্রেট ইফতেজার আহমেদ।
তিনি জানান, ৮নং মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর ৩নং ওয়ার্ডে জাল ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে ছিলো। এমতাবস্থায় সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিক অবস্থায় জাল ভোটে আসছে এই কথা স্বীকার করেন। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৪১ জন, সদস্য পদে ৩৩১ জন এবং মহিলা সংরক্ষিত পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
