নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ১২:১৯ এএম

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন মো. পারভেজ (২৮) নামে আরও একজন।

শনিবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগুনে তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিলো। বিস্ফোরণের ঘটনায় এই নিয়ে দুই জন মারা গেলেন। ঢামেক ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান এ তথ‌্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

গেল ২৫ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে আদনান টাওয়ারের চতুর্থ তলায় বিস্ফোরণ হয়। এতে তিন জন দগ্ধ হন। ২৬ নভম্বের মামুন নামে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জীবন নামে আরেকজন।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top