আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ বৈঠকে করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০২:০১ এএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ বৈঠকে করেছে ইসি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বুধবার (২৪ নভেম্বর) ‘বিশেষ’ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই বৈঠক হতে যাচ্ছে বলে। বুধবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপ ও পরের ধাপের ইউপি নির্বাচন ও ১২টি পৌরসভা সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। 

এনএফ৭১/এনজেএ/২০২১





Top