সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট ঘোষণা
সিলেট থেকে | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১, ১২:০৮ এএম
পূর্বঘোষিত আল্টিমেটাম না মানায় সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
এই অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট পূর্বঘোষিত জানিয়ে ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ গণমাধ্যমকে জানান, গেল ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ওইদিন থেকে আহ্বান করা হয় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট।
তিনি বলেন, যেহেতু প্রশাসন থেকে দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এ জন্য সোমবার থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সিলেট ধর্মঘট ঘোষণা
