সৈয়দপুরে শিশু দিবস পালন
নীলফামারী থেকে | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৩:৪৫ এএম
শিশু দিবসে দেড় শতাধিক অনাথ শিশুদের নিয়ে নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক দিনব্যাপি কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) শহরের আদিবা কনভেনশন কমিউনিটি সেন্টারে দিনব্যাপি ওই কর্মসূচি পালিত হয়।
অনাথ শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রনাংকন প্রতিযোগিতা, অবিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শিশুদের মাঝে কম্বল, বিস্কুট, দুধ ও শুকনা খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সরকার, চেয়ারম্যান আদনান হোসেন প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হোসেন বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দিতেই আমাদের আজকের এই আয়োজন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
