রামেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী থেকে | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ১২:২২ এএম

রামেক হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। শুক্রবার (০৫ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেকে করোনা উপসর্গে রাজশাহীর দুইজন ও নওগাঁর একজন মারা গেছেন। এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৬৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন তিনজন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন কেউ করোনা শনাক্ত হয়নি।

এনএফ৭১/এমএ/২০২১

 





Top