ধর্ষণ মামলায় মামুনুল হকের বিচার শুরু
নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ১১:৩৭ পিএম
হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। ফলে বুধবার দুপুর ১২টার দিকে এই মামলার বিচার শুরু হলো।
জানা গেছে, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠন করেন। ধর্ষণ মামলার অভিযোগ গঠনের আবেদন করেন নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ। এদিকে, আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সোনারগাঁও থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার মামুনুল হককে বুধবার আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই মামলার বিচার শুরুর অনুমতি দেন।
এর আগে সকাল ১০টার দিকে মামুনুলকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেওয়া হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নারায়ণগঞ্জ মামুনুল হক
