মমেকে করোনার উপসর্গে মৃত্যু তিনজনের
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ১২:২৭ এএম
২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গে মৃত্যু হয়েছে তিনজনের। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন ও জামালপুরের একজন রয়েছেন।
মঙ্গলবার (২ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। মৃতরা হচ্ছেন- ময়মনসিংহের হোসেন আলী (৬০), রুনু বেগম (৫৫) এবং জামালপুরের নায়েব আলী (৮০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে দুইজনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট চিকিৎসাধীন আছেন ৪৫ জন রোগী। এদিকে, ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
এনএফ৭১/এমএ/২০২১
