রামেকে করোনার উপসর্গে মৃত্যু ৪ জনের
রাজশাহী থেকে | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০৪:০০ পিএম
২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও চারজনের। শুক্রবার (২২ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুজনেরই উপসর্গে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। । এছাড়া ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন সাতজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৬ জন, করোনা আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন।
রামেক পরিচালক জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৭টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুইজন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জন শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৬ শতাংশ।
এনএফ৭১/এমএ/২০২১
