প্রধানমন্ত্রীর জন্মদিনে সুনামগঞ্জে গাছের চারা বিতরণ
সুনামগঞ্জে থেকে | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:২৬ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী ও সার্চ মানবাধিকার সোসাইটি আর্ন্তজাতিক বিষয়ক পরিচালক মু. জয়নুল আবেদীন রোজ এর অর্থায়নে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৌর বিপনী মার্কেটের সম্মুখে গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক, এটিএন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি পংকজ কান্তি দে।
এদিকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম দিন উপলক্ষ্যে কেক কাটেন এবং বিশাল র্যালীসহ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
এনএফ৭১/এমএ/২০২১
