লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:১৩ পিএম
প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মাজেদ রাতুলের উদ্যোগে প্রায় ৩০০ অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার সকালে পদ্ম পুকুর পাড় প্রাইমারী স্কুল মাঠে এ চক্ষু শিবির কায়র্ক্রমের উদ্বোধন করেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপন। চক্ষু শিবিরের আয়োজক রাতুল জানান, ভাল থাকুক গ্রামের মানুষ, ভাল থাকুক সবাই।
তিনি আরো বলেন, 'প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করতেই তার জন্মদিনে গ্রামের মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা।'
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
