প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে
লক্ষ্মীপুর যুবলীগের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে জেলা যুবলীগ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
স্থানীয় আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নোমান, সদর উপজেলা যুবলীগের(পূর্ব) আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন লাভু প্রমুখ।
জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপু বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে আজকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে। এছাড়াও রয়েছে গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, গৃহহীন ৩ পরিবারের মাঝে ঘর হস্তান্তরসহ নানা কর্মসূচী।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
