রামেকে করোনায় মৃত্যু ৯ জনের

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২১, ০৯:২৫ পিএম

রামেকে করোনায় মৃত্যু ৯ জনের

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে মারা যান তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ‌্য নিশ্চিত করে জানান, মৃতদের ৯ জনের মধ্যে চার জন করোনায় আর বাকি পাঁচ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন।

তিনি জানান, মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং পাবনার একজন রোগী ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: রাজশাহী



Top