লক্ষ্মীপুরে ইয়াবাসহ চেয়ারম্যান পুত্র আটক
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ০২:২৫ এএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ জালাল কিসমতের ছেলে মিনহাজ হাসান ইপ্তিকে মাদকসহ আটক করেছে পুলিশ।
রবিবার (০৮ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর গ্রাম থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে দালাল বাজার ক্যাম্পের পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যা লক্ষ্মীপুর সদর থানার মামলা।
দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
