পাবনায় এফবিসিসিআই’র অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর

পাবনা থেকে | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৩:১৪ এএম

পাবনায় এফবিসিসিআই’র অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর

‘করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি, জীবনকে হ্যাঁ বলি’ এই শ্লোগান সামনে রেখে এফবিসিসিআই এর পক্ষ থেকে পাবনা সিভিল সার্জনকে অক্সিজেন সিলিন্ডার, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুরে পাবনার সিভিল সার্জন কার্যালয়ে পাবনা চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীর কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিপুল পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সাইফুল আলম আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক এইএচএম রেজুয়ান জুয়েল, সাজ্জাদ হোসেন বাচ্চু, আলহাজ্ব শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মিন্টু, চেম্বারের সচিব আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: পাবনা



Top