লকডাউনের প্রথম দিনে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের যাতায়াত

মাদারীপুর থেকে | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ০১:১৯ এএম

লকডাউনের প্রথম দিনে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের যাতায়াত

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মাদারীপুরে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের যাতায়াত। তবে আজও কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃক্সখলাবাহিনী ও প্রশাসন।

মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। জরুরী যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার যাত্রীবাহী যানবাহন। বাজারগুলোতে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি। মাদারীপুরের বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষও জানিয়েছে জরুরী পরিবহন নিয়ে ফেরি চলাচল করছে। বন্ধ রয়েছে লঞ্চ লঞ্চ ও স্পীডবোট।

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৯ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৬২ ভাগ। জেলায় মোট শনাক্ত ৩ হাজার ২শ’ ৩ জন। মোট মৃত্যু ৪৯ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top