ফকিরহাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০৪:০৬ এএম
করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিনিয়র সাংবাদিক ও ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহাবুবুর রহমান দুলু’র বড় বোন মিরুনা বেগম (৬৫)। সদর ডেলিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
ফকিরহাটের বাসিন্দা মিসেস মিরুনা বেগমের স্বামীর নাম শেখ মতিয়ার রহমান। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত কয়েকদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বাগেরহাট কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানাজা শেষে মরহুমাকে পাগলা শ্যামনগর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না দে, পি কে অলোক, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার।
আরো ছিলেন, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল হাসলাম, সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান প্রমূখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
