গোপালগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ০৩:০৮ এএম

গোপালগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে ডোবা থেকে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ জুলাই) সকালে সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রোকেয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামের মৃত বাবন সরদারের মেয়ে।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো: লিয়াকত হোসেন জানান, গতকাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রোকেয়া বেগম। পরে সোমবার সকালে ওই ডোবার মধ্যে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, নিহত রোকেয়া বেগম মানসিক রোগী ছিলেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতেন।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top