যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা: স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৭:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভিংয়ে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন ছিলেন স্কাইডাইভার।
রোববার (১৪ জুন) স্থানীয় সময় সকালে কানসাস সিটির প্রায় ৬০ মাইল দক্ষিণে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে উড্ডয়ন করেছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি। সকাল সাড়ে ১১টার দিকে এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সহায়তায় ছিল না। বিমানটি সর্বোচ্চ ১৭ জন স্কাইডাইভার বহনে সক্ষম এবং স্কাইডাইভিংসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে।
ঘটনার পর আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সড়ক সাময়িকভাবে বন্ধ করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
বিষয়:
