ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যুদ্ধের অবসান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০১:১৪ এএম
বিশ্ব রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এনে অবশেষে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটানো হয়েছে।
তেহরানের স্থানীয় সময় সোমবার সকালে বিদেশি কূটনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। আরাঘচি বলেন, দীর্ঘ আলোচনার পর দুই দেশের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং এটি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান সংঘাতের ইতি টানা হয়েছে।
চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক আগামী শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যকার বৈরিতা ও উত্তেজনা নিরসনে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের উত্তেজনার পর এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তি ও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
