হরমুজ প্রণালি ইস্যুতে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:০৫ এএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের বন্দর ও তেল পরিবহন ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে ভারতের শীর্ষ কূটনীতিককে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি গুরুত্ব পায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, রুবিও স্পষ্টভাবে জানান, ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনীর নির্দেশনা সব বাণিজ্যিক জাহাজকে মানতে হবে। তিনি আরও বলেন, অবরোধ ভঙ্গ করে ইরানি তেল পরিবহনের কোনো চেষ্টা সহ্য করা হবে না।

অন্যদিকে ভারত জানিয়েছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় ভারত কড়া প্রতিবাদ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে দুইবার তলব করে ভারত সরকার। চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা গিনি বিসাউয়ের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ, পালাউয়ের পতাকাবাহী একটি ট্যাংকারসহ কয়েকটি জাহাজের কার্যক্রম অকার্যকর করে দিয়েছে। তাদের দাবি, এসব জাহাজ ইরানি তেল পরিবহনের চেষ্টা করছিল। তথ্য সূত্র : মিডল ইস্ট মনিটর

এনএফ৭১/একে



বিষয়:



Top