যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হলেন অ্যাঞ্জেলা ইগল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:২৮ পিএম

ছবি: সংগৃহীত

সামরিক বাজেট নিয়ে মতবিরোধের জেরে জন হিলির পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাঞ্জেলা ইগল।

শুক্রবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা খাতে ব্যয় পরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে জন হিলি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগের পরপরই সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রীও পদত্যাগ করেন।

সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভায় রদবদল শুরু করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান জার্ভিসকে পদোন্নতি দিয়ে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দেন।

ড্যান জার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া পদে প্রবীণ রাজনীতিক অ্যাঞ্জেলা ইগলকে নতুন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জন হিলি সরকারের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। তার আকস্মিক পদত্যাগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের জন্য নতুন করে চাপ ও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top