ভারতীয় আম আমদানিতে নেপালের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:৫১ এএম

সংগৃহীত

ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় আমের কয়েকটি চালানে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নেপালের সীমান্ত এলাকায় আমদানিকৃত আম পরীক্ষা করার সময় একাধিক চালানে মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান শনাক্ত হয়। এরপর ভারতীয় আমের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নেপালের খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, অতিরিক্ত কীটনাশকযুক্ত ফল দীর্ঘমেয়াদে ভোক্তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমদানি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

এর আগে জাপানও ভারতীয় আমের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

নেপাল সরকার জানিয়েছে, ভবিষ্যতে আমদানিকৃত ফলের মান আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী নিশ্চিত করা হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top