ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনা এখন ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিসরসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশ আলোচনার চূড়ান্ত বিষয়গুলোতে একমত হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে জানান, ইরানের ওপর আরোপিত অবরোধ আপাতত বহাল থাকবে। চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান খুব শিগগিরই ঘোষণা করা হবে।

এদিকে ট্রাম্পের এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।

এনএফ৭১/একে



বিষয়:



Top