যৌন নিপীড়নের প্রতিবাদে রাস্তায় লক্ষাধিক নারী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০৬:৫২ পিএম
যৌন নিপীড়নের প্রতিবাদ জানাতে এবং নারীদের সমতা নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়ায় এক লাখের বেশি নারী সোমবার (১৫ মার্চ) বিক্ষোভ করছেন। ক্যানবেরা, সিডনি, মেলবোর্নের মতো বড় শহরসহ প্রায় ৪০টি শহরে সে দেশের নারীরা পদযাত্রায় অংশ নেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কেন্দ্র করে বেশ কয়েকটি যৌন নির্যাতনের ঘটনা সামনে আসে। এ ঘটনার জেরে সে দেশের নারীরা ‘বিচারের জন্য পদযাত্রা’ করছেন।
অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৮৮ সালে এক নারীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত সপ্তাহেও তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন নারীরা।
যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন জেনারেল কিশ্চিয়ান পর্টার।
সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটানি হিগিন্স এ বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ করেন, ২০১৯ সালে একজন মন্ত্রীর কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। সূত্র: গার্ডিয়ান
এনএফ৭১/আরএইচ/২০২১
