কাশ্মীরে গিরিখাদে পড়ে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ১০:৫৯ পিএম

সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় একটি খাড়া পাহাড়ি রিজ থেকে পিছলে গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। তিনি ‘অপারেশন শেরাওয়ালি’-তে অংশ নেওয়া সেনাদলের সদস্য ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (৬ জুন) লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী একটি সংকীর্ণ পাহাড়ি রিজ বরাবর তল্লাশি দলের নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় পা পিছলে তিনি গভীর খাদে পড়ে যান।

সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করলেও গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

রাজৌরি জেলায় দায়িত্ব পালনকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হোয়াইট নাইট কর্পস জানায়, দুর্গম ভূখণ্ড, খাড়া পাহাড়ি ঢাল এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অপারেশনাল দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল পি. কে. মিশ্র এবং বাহিনীর সদস্যরা নিহত কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।



বিষয়:



Top