ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে ৬৫ হাজার মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নানা বিধিনিষেধ উপেক্ষা করে পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

নামাজের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আল-আকসা মসজিদের আঙিনা ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। নানা প্রতিবন্ধকতা ও নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে বিপুলসংখ্যক ফিলিস্তিনি সেখানে পৌঁছান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আসা ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। এর ফলে অনেক মুসল্লি সরাসরি মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র এই ধর্মীয় স্থানে প্রবেশাধিকারের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে আল-আকসা মসজিদে প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়ে আসছেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top