ইরান ‘ভেনেজুয়েলার মতো নয়’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি এক নয়। ভেনেজুয়েলায় পরিচালিত একটি সামরিক অভিযান খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করা গেলেও ইরানের ক্ষেত্রে পরিস্থিতি অনেক বেশি জটিল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে পরিচালিত মার্কিন অভিযানে মাত্র কয়েক মিনিট সময় লেগেছিল। তবে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করতে হলে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং এর জন্য বিপুল পরিমাণ সরঞ্জামের প্রয়োজন হবে।
ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার জিম্মি সংকটের বিষয়টিও উল্লেখ করেন। ওই সংকট মোকাবিলায় তৎকালীন প্রশাসনের ব্যর্থতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমি জিমি কার্টার হতে চাই না।”
তার এই মন্তব্যের মাধ্যমে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং সম্ভাব্য পদক্ষেপের জটিলতার বিষয়টি আবারও সামনে এসেছে।
এনএফ৭১/একে
বিষয়:
