উদ্বেগে রপ্তানিকারকরা

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিউজ ফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য মার্কিন বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে—এমন অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় জানায়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো ও কানাডাসহ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। তদন্তের আওতায় থাকা বাকি ৪৫ দেশের জন্য শুল্কহার নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

ইউএসটিআর বলেছে, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে মার্কিন শ্রমিক ও ব্যবসায়ীরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি বন্ধে বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা গ্রহণযোগ্য নয় এবং এটি মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর।

এদিকে, নতুন একটি টেক্সটাইল ব্যবস্থারও প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। এর আওতায় নির্দিষ্ট পরিমাণ পোশাক ও বস্ত্রপণ্য কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

আগামী ৬ জুলাই পর্যন্ত এ প্রস্তাবের ওপর জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই অনুষ্ঠিত হবে গণশুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



বিষয়:



Top