ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ!

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহুর এর ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দেন ট্রাম্প। এমনকি তিনি বলেন, “এখন সবাই আপনাকে ঘৃণা করে, আর এ কারণেই ইসরায়েলকেও ঘৃণা করা হচ্ছে।”

সূত্রের দাবি, দুই নেতার এই ফোনালাপ ছিল বেশ উত্তপ্ত ও তিক্ত। ট্রাম্প সতর্ক করে বলেন, লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইসরায়েল।

তবে ফোনালাপ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এটিকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন এবং ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত কমার আশা প্রকাশ করেন।



বিষয়:



Top