ট্রাম্পের সংশোধিত চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৪:১৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া খসড়া চুক্তির সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে দেশটি সমঝোতা স্মারকে নিজেদের পক্ষ থেকে নতুন কিছু সংশোধনী প্রস্তাব করেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
সংবাদমাধ্যমটির বরাতে জানা যায়, আলোচনা প্রক্রিয়া চলমান থাকায় তেহরান যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ খসড়ায় পরিবর্তন আনতে আগ্রহী। এ লক্ষ্যে তারা নতুন সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেছে।
তাসনিমের সূত্র আরও জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবিত সংশোধনীগুলো ইরান গ্রহণ করেছে—এমন ধারণা সঠিক নয়। বরং খসড়ার বিভিন্ন বিষয়ে তেহরানের নিজস্ব অবস্থান রয়েছে।
এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি উদ্যোগের সংশোধিত একটি খসড়া ইরানের কাছে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন খসড়ায় আগের তুলনায় আরও কঠোর শর্ত যুক্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:
