বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে ছেলের হজ, মুগ্ধ করেছে যে দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা ও মদিনায় হজ পালন করতে আসা মুসল্লিদের নানা মানবিক ও আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ করেছে সৌদি সংবাদ সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এক যুবকের অসাধারণ ত্যাগ ও ভালোবাসার দৃশ্য।

প্রকাশিত ছবিতে দেখা যায়, তীব্র ভিড়ের মধ্যেও নিজের বৃদ্ধ বাবাকে পিঠে বহন করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন তিনি। বাবার প্রতি সন্তানের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এই দৃশ্য বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।

এ দৃশ্য শুধু পারিবারিক বন্ধনের শক্তিই তুলে ধরেনি, বরং ইসলামি মূল্যবোধে মা-বাবার প্রতি সম্মান ও সেবার গুরুত্বও নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। হজের মতো কষ্টসাধ্য সফরে বাবার নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ছেলের এই আত্মত্যাগ প্রশংসা কুড়িয়েছে সবার।

প্রতি বছর হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ পবিত্র নগরীগুলোতে সমবেত হন। ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক দূরত্বের ভিন্নতা থাকলেও সেখানে গড়ে ওঠে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার অনন্য বন্ধন। বাবা-ছেলের এই হৃদয়ছোঁয়া ঘটনাও সেই মানবিক সৌন্দর্যেরই একটি উজ্জ্বল উদাহরণ।

এনএফ৭১/একে



বিষয়:



Top