লেবাননে ইসরায়েলি হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১২:২২ পিএম

সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। দেড় মাস আগে ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তে নতুন করে সংঘর্ষ ও হামলা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে তারা দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ‘বোফোর্ট দুর্গ’ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সামরিক সূত্র অনুযায়ী, প্রায় ২৬ বছর পর এই দুর্গে আবারও ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করা হবে এবং হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেইর আল-জাহরানি এলাকায় রাতভর হামলায় অন্তত কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আইডিএফ আরও জানিয়েছে, চলমান অভিযানে তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং বাহিনী নাবাতিহ এলাকার কাছাকাছি অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছে।

এই পরিস্থিতিতে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

সূত্র: রয়টার্স

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top