রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০১:১৯ পিএম

সংগৃহীত

ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন বিধ্বস্ত হয়ে দুইজন আহত হওয়ার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া। একই সঙ্গে ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছে বুখারেস্ট।

রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআনা সিলভিয়া তোইউ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাশিয়ার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কী প্রভাব পড়বে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি আরও জানান, ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত জানানো হবে।

বুখারেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

সূত্র: বাসস

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top