হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৮:১২ পিএম

সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টার-এ নেওয়া হয়।

হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, দাঁতের চিকিৎসার জন্যই নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ৭৬ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

এর আগে কয়েকটি ঘটনায় তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ ওঠে। এসব কারণেই ইসরায়েলের বিভিন্ন মহলে তার সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top