ইরান ইস্যুতে পম্পেওকে কড়া বার্তা হোয়াইট হাউসের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৪:০৭ পিএম
ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে মন্তব্য করায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে কড়া ভাষায় সমালোচনা করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক দফতরের পরিচালক স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, “বর্তমানে যা ঘটছে সে সম্পর্কে পম্পেও অবগত নন। তাই এ বিষয়ে তার মন্তব্য করা উচিত নয়।”
এর আগে এক্সে দেওয়া পোস্টে মাইক পম্পেও দাবি করেন, ইরানের সঙ্গে যে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, তা ২০১৫ সালের আলোচক দলের পরিকল্পনার ধারাবাহিকতা বলেই মনে হচ্ছে।
তিনি লেখেন, “এই পরিকল্পনার উদ্দেশ্য ইরানকে অস্ত্র তৈরির জন্য অর্থ জোগান দেওয়া। এখানে ‘আমেরিকা ফার্স্ট’-এর কোনো প্রতিফলন নেই।”
পম্পেওর এই মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক আলোচক দলের সদস্য রবার্ট ম্যালি বলেন, “এটি হয়তো আমাদের পছন্দের পথ নয়। তবে যদি এই চুক্তি অবৈধ ও ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে সাহায্য করে, তাহলে সেটি অন্য যেকোনো বিকল্পের চেয়ে ভালো।”
তিনি আরও বলেন, সম্ভাব্য চুক্তি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও প্রাণহানি কমাতে সহায়ক হতে পারে।
সূত্র: ফক্সনিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:
