ভারতের উত্তর প্রদেশে জনসমক্ষে পশু কোরবানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৪ পিএম

সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ঈদুল আজহা উপলক্ষে জনসমক্ষে পশু কোরবানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সোমবার (২৫ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বৈঠকে জেলা প্রশাসনগুলোকে এসব নির্দেশনা দেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ঈদের সব ধরনের ধর্মীয় কার্যক্রম—বিশেষ করে পশু কোরবানি—শুধুমাত্র নির্ধারিত স্থানের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। নতুন কোনো প্রথা বা ব্যতিক্রমী আয়োজন অনুমোদন করা হবে না।

এছাড়া ঈদের নামাজও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে বলে জানানো হয়। কোনো অবস্থাতেই রাস্তা বা জনপথ অবরোধ করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না।

রাজ্য প্রশাসনকে কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ, অবৈধ মাংস বিক্রি বন্ধ এবং বেআইনি কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ কসাইখানাগুলোকে নির্ধারিত সীমার বাইরে পশু না রাখার নির্দেশও রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ এবং ধর্মীয় স্থানে নিয়মিত পায়ে টহল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঈদের সময় স্যানিটেশন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top