সঞ্চালককে তুলে নিয়ে ডাস্টবিনে ফেললেন ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন একটি এআই ভিডিও প্রকাশ করে।
টেলিভিশন সঞ্চালক স্টিফেন কোলবার্ট-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পর তিনি সামাজিক মাধ্যমে একটি এআই ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় কোলবার্টকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায়, কোলবার্ট তার শেষ অনুষ্ঠানের কথা বলার সময় হঠাৎ করেই তাকে ডাস্টবিনে ফেলে দেন ট্রাম্প। এরপর হাসিমুখে ট্রাম্পকে তার পরিচিত নৃত্য ভঙ্গিতে আনন্দ করতে দেখা যায়।
এটি কোলবার্টের বিরুদ্ধে ট্রাম্পের দ্বিতীয় প্রতিক্রিয়া হিসেবে ধরা হচ্ছে। এর আগেই তিনি একাধিক বার্তা দিয়ে কোলবার্টের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন, তার অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও সমালোচনা আসবে।
তবে বাস্তব তথ্য অনুযায়ী, কোলবার্টের শেষ অনুষ্ঠানে প্রায় সত্তর লাখ দর্শক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
টেলিভিশন চ্যানেল সিবিএস-এর নেতৃত্ব পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির নীতিতে পরিবর্তন আসে এবং দীর্ঘদিন চলা ওই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় বলে জানা যায়।
ভিডিওর শেষ অংশে ট্রাম্পের নৃত্য ভঙ্গিও দেখানো হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
