যুদ্ধে ইরানই জিতেছে, দাবি সাবেক ইসরাইলি নিরাপত্তা প্রধানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৫:২২ পিএম
সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই কঠিন কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, তবে এটি স্পষ্ট বিজয়।”
তার মতে, পুরো সংঘাতকাল জুড়ে ইরানের নেতৃত্ব স্থিতিশীল ছিল এবং তারা নিজেদের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় ইরান আরও শক্ত অবস্থানে থাকবে।
তিনি আরও বলেন, ওয়াশিংটন এখন স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। তার দাবি, বর্তমান কূটনৈতিক তৎপরতার প্রধান লক্ষ্য সংঘাত বন্ধ করা হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুটি অগ্রাধিকার পাচ্ছে না।
তিনি এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই জটিল পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন। তথ্যসূত্র: মিডল ইস্ট আই
এনএফ৭১/একে
বিষয়:
