চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

জানা গেছে, টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে বিস্ফোরণের সময় ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত প্রায় ১০০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহত শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরই মধ্যে খনির কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে ছয়টি বিশেষ উদ্ধারদল থেকে ৩৪৫ জন কর্মী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল এবং অতীতেও সেখানে একাধিক খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।



বিষয়:



Top